1:04 pm, Saturday, 5 September 2026

বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনা

বর্তমানে গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনা সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের সহকারী অধ্যাপক ড. মাহমুদুন্নবী। গণমাধ্যমভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান কমিউনিকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র ও গণতন্ত্র পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সংলাপে এ মন্তব্য করেন তিনি।

এ সময় অনুষ্ঠানে আগত বক্তারা বলেন, রাষ্ট্র ও গণতন্ত্র পুনর্গঠনের জন্য স্বাধীন, বস্তুনিষ্ঠ এবং জবাবদিহিমূলক গণমাধ্যমের কোনো বিকল্প নেই। তারা বলেন, সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত না হলে রাষ্ট্রীয় সংস্কার, গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণ এবং জনগণের আস্থা পুনর্গঠন সম্ভব নয়।

বুধবার (২৯ জুলাই) জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে গণমাধ্যমভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান কমিউনিকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র ও গণতন্ত্র পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সংলাপে এসব কথা বলেন বক্তারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন কমিউনিকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. শাহাবুল হক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের সহকারী অধ্যাপক ড. মাহমুদুন্নবী।

Tag :

নারী ও শিশু নির্যাতন মামলায় সাজার হার ৩ শতাংশ, কিশোরও জড়াচ্ছে ধর্ষণে, বাড়ছে উদ্বেগ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনা

Update Time : 04:43:24 pm, Friday, 31 July 2026