1:06 pm, Saturday, 5 September 2026

গাড়ি থেকে টেনেহিঁচড়ে ফুটবলারের রোলেক্স ঘড়ি ও মোবাইল ফোন ছিনতাই

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের এক নাইটক্লাবের বাইরে ভয়াবহ ছিনতাইয়ের শিকার হলেন ঘানার আন্তর্জাতিক ফুটবলার মোহাম্মেদ ফুসেইনি।

রয়্যাল ইউনিয়ন সেন্ট-গিলোইসের ফরোয়ার্ড ফুসেইনি। তার ওপর পাঁচজন আক্রমণ চালায়। তাকে টেনেহিঁচড়ে গাড়ির ভেতর থেকে নামানো হয়েছিল। তারপর পেছন থেকে একজন গলা চেপে ধরে। হাতে থাকা ৮ হাজার থেকে ১৪ হাজার ইউরোর মধ্যে দামী রোলেক্স ঘড়ি ও মোবাইল ফোন কেড়ে নেয় তারা।

এই নৃশংস হামলার ভিডিও ক্যামেরায় ধারণ করেন ফুসেইনির এক সতীর্থ। তার সেই ভিডিওর সহায়তায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে এবং বিচার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

ক্লাব নিশ্চিত করেছে, ওই ঘটনার পর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন ফুসেইনি। অপরাধীদের ধরতে দ্রুত পদক্ষেপ নেওয়ায় ব্রাসেলস পুলিশকে ধন্যবাদ জানিয়েছে ক্লাবটি।

Tag :

নারী ও শিশু নির্যাতন মামলায় সাজার হার ৩ শতাংশ, কিশোরও জড়াচ্ছে ধর্ষণে, বাড়ছে উদ্বেগ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

গাড়ি থেকে টেনেহিঁচড়ে ফুটবলারের রোলেক্স ঘড়ি ও মোবাইল ফোন ছিনতাই

Update Time : 10:04:56 am, Friday, 31 July 2026