4:15 am, Sunday, 2 August 2026

৭ মাদ্রাসায় স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করছে ফ্রেশ অনন্যা

নারীদের পিরিয়ড স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে দেশের বিভিন্ন মাদ্রাসায় স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) ফ্ল্যাগশিপ ফেমিনিন হাইজিন ব্র্যান্ড ফ্রেশ অনন্যা।

চলতি বছরের মার্চ থেকে শুরু হওয়া এই উদ্যোগের মাধ্যমে নারী শিক্ষার্থীরা জরুরি মুহূর্তে সহজেই সাশ্রয়ী মূল্যে স্যানিটারি ন্যাপকিন সংগ্রহ করতে পারছেন। একই সঙ্গে পিরিয়ড স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতিটি প্রতিষ্ঠানে চিকিৎসকের সহযোগিতায় স্বাস্থ্য সচেতনতামূলক সেশনও আয়োজন করা হচ্ছে।

এরই মধ্যে দেশের সাতটি মাদ্রাসায় সফলভাবে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে হাজারো নারী শিক্ষার্থী এই সেবার আওতায় এসেছেন। ফ্রেশ অনন্যা আগামী মাসগুলোতে পর্যায়ক্রমে দেশের আরও শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থলে এই উদ্যোগ সম্প্রসারণ করবে।

এই উদ্যোগ সম্পর্কে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক ব্যারিস্টার তাসনিম মোস্তফা বলেন, ফ্রেশ অনন্যার এই উদ্যোগের লক্ষ্য শুধু স্যানিটারি ন্যাপকিন সহজলভ্য করা নয়, বরং নারী শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, সহায়ক ও পিরিয়ডবান্ধব পরিবেশ গড়ে তোলা। আমরা বিশ্বাস করি, পিরিয়ড একটি স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া। এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসামগ্রী সহজলভ্য করা নারীদের স্বাস্থ্য, মর্যাদা ও আত্মবিশ্বাস নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, ফ্রেশ অনন্যা দেশের আরও শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে এই কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে। নারীদের পিরিয়ড স্বাস্থ্যসেবা সহজলভ্য করা এবং এ বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে ভবিষ্যতেও আমরা বিভিন্ন উদ্যোগ অব্যাহত রাখব।

যেসব প্রতিষ্ঠানে ইতোমধ্যে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করা হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে মাদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট উইমেন্স কামিল মাদ্রাসা, দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, আল ফারুক গার্লস দাখিল মাদ্রাসা, সেরাজনগর উম্মুল কুরা মাদ্রাসা, আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল মাদ্রাসা এবং নিবরাস মাদ্রাসা।

প্রতিটি মাদ্রাসায় ভেন্ডিং মেশিন স্থাপনের পাশাপাশি পিরিয়ড স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতামূলক সেশন আয়োজন করা হচ্ছে। চিকিৎসকের পরিচালনায় অনুষ্ঠিত এসব সেশনে পিরিয়ডকালীন স্বাস্থ্যবিধি, পরিচ্ছন্নতা বজায় রাখার উপায় এবং পিরিয়ড নিয়ে সমাজে প্রচলিত ভুল ধারণা দূর করার বিষয়ে আলোচনা করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

৭ মাদ্রাসায় স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করছে ফ্রেশ অনন্যা

Update Time : 08:01:50 am, Friday, 31 July 2026