📅 Thursday, 26 November 2026
LIVE ইয়ুথ টেলিভিশন — অনলাইন নিউজ ও সম্প্রচার পোর্টাল
যোগাযোগ: +880 1972-084696
হোম » বিনোদন

নিউইয়র্কে বসছে এনএসইউ নাইট ২০২৬, গাইবেন শিল্পী মুজা

প্রকাশিত: November 26, 2026

গত বছরের সফল আয়োজনের ধারাবাহিকতায় নিউইয়র্কে আবারও নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ‘এনএসইউ নাইট ২০২৬’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব নর্থ সাউথ ইউনিভার্সিটি–ইউএসএ আয়োজিত এই বর্ণিল অনুষ্ঠানটি আগামী ১৯ ডিসেম্বর শনিবার অনুষ্ঠিত হবে। কুইন্সের ওয়ার্ল্ডস ফেয়ার মেরিনায় (World’s Fair Marina, 1 Marina Rd, Queens, NY 11368) সন্ধ্যা ৭টায় শুরু হয়ে অনুষ্ঠানটি চলবে রাত ১টা পর্যন্ত। অনুষ্ঠানের শুরুতে লালগালিচায় আগত অতিথিদের বরণ করে নেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।

এবারের আসরে সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় শিল্পী মুজা। মনোমুগ্ধকর এই সন্ধ্যার অংশীদার হতে নর্থ সাউথ ইউনিভার্সিটির সকল প্রাক্তন শিক্ষার্থীকে আমন্ত্রণ জানিয়েছে আয়োজক সংগঠনটি। অনুষ্ঠানে প্রবেশের জন্য প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৮০ ডলার এবং ৪ থেকে ৮ বছর বয়সী শিশুদের জন্য ৪০ ডলার।

অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আগ্রহীরা অপু (৯২৯-৬৩১-০০৪৪) অথবা মেজবাহের (৩৪৭-৩০৪-২৬০৩) সঙ্গে যোগাযোগ করতে পারেন। এছাড়া টিকিট বা অর্থ পরিশোধ সংক্রান্ত যেকোনো বিষয়ে সহায়তার জন্য আশফাকের সাথে ৯২৯-৫৭২-১৪৮১ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। প্রাক্তন শিক্ষার্থীদের এই মিলনমেলা ঘিরে প্রবাসীদের মাঝে বিশেষ আগ্রহ দেখা যাচ্ছে।