📅 Thursday, 26 November 2026
LIVE ইয়ুথ টেলিভিশন — অনলাইন নিউজ ও সম্প্রচার পোর্টাল
যোগাযোগ: +880 1972-084696
হোম » রাজধানী

শাখাওয়াৎ মুনসহ তিনজনকে আটক করল ছাত্রদল

প্রকাশিত: November 26, 2026

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের গুরুত্বপূর্ণ তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। বুধবার দিবাগত রাত একটার দিকে রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বর এলাকা থেকে তাদের আটক করে ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশের কাছে সোপর্দ করেন। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে। তিনি বলেন, ‘ ধানমন্ডি ২৭ নম্বর থেকে ছাত্রদলের নেতা-কর্মীরা শাখাওয়াতকে আটক করে পুলিশকে খবর দেন।

আটকদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াৎ মুন, চট্টগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) ইলিয়াস হোসেন এবং আইনজীবী সুফি মো. আল মামুন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আটকের পর শাখাওয়াৎ মুনকে ঘিরে উপস্থিত জনতা নাশকতার পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন। এ সময় তাকে কান ধরতে বাধ্য করা হয় এবং মারধর করা হয়। ওএসডি থাকা অবস্থায় তিনি কোনো নাশকতার সঙ্গে যুক্ত নন বলে দাবি করলেও উপস্থিত ক্ষুব্ধ জনতা তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। জবাবে মুন বলেন, ‘আমি তো এখন ওএসডি অবস্থায় আছি। এ সময় চারপাশ থেকে ‘একটা একটা লীগ ধর’ বলে স্লোগান দেওয়া হচ্ছিল। এ সময় এক ব্যক্তি মুনের গালে চড় মারেন।

পৃথক আরেকটি ভিডিওতে দেখা যায়, চট্টগ্রামের সাবেক ডিসি ইলিয়াসকে পুলিশ ভ্যানে তোলার সময়ও মারধর করা হচ্ছে। এ সময় উপস্থিত কেউ কেউ তাকে মারধর না করার জন্য অনুরোধ জানান। বর্তমানে আটককৃতরা পুলিশের হেফাজতে রয়েছেন বলে নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানা কর্তৃপক্ষ।