📅 Thursday, 26 November 2026
LIVE ইয়ুথ টেলিভিশন — অনলাইন নিউজ ও সম্প্রচার পোর্টাল
যোগাযোগ: +880 1972-084696
হোম » অর্থনীতি

২৪ ঘণ্টার ব্যবধানে দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

প্রকাশিত: November 26, 2026

দেশের বাজারে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দাম আবারও বাড়ানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এই দাম সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা। এছাড়া ২১ ক্যারেট ১ লাখ ৮৯ হাজার ১৫ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৬২ হাজার ৩৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৩২ হাজার ৩২৮ টাকায় বিক্রি হবে। বাজুস জানিয়েছে, তেজাবি স্বর্ণের বা পিওর গোল্ডের দামের পরিবর্তনের কারণে এই সমন্বয় করা হয়েছে। বাজুস জানিয়েছে, তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংগঠনটি আরও জানিয়েছে, অলঙ্কারের ডিজাইন ভেদে মজুরি আলাদাভাবে প্রযোজ্য হবে। ক্রেতাদের কাছ থেকে আলাদা করে ভ্যাট আদায় করা যাবে না, কারণ বিক্রয়মূল্যের সঙ্গেই ভ্যাট যুক্ত রয়েছে। উল্লেখ্য, এর আগের দিন ২৫ নভেম্বর ভরিতে ২ হাজার ৮৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা নির্ধারণ করা হয়েছিল।