📅 Thursday, 26 November 2026
LIVE ইয়ুথ টেলিভিশন — অনলাইন নিউজ ও সম্প্রচার পোর্টাল
যোগাযোগ: +880 1972-084696
হোম » রাজধানী

রাশিয়ার সাভাসলেইকা বিমানঘাঁটিতে ইউক্রেনের হামলা, ক্ষতিগ্রস্ত ৫ যুদ্ধবিমান

প্রকাশিত: November 26, 2026

রাশিয়ার নিজনি নভগোরোদ অঞ্চলে অবস্থিত সাভাসলেইকা সামরিক বিমানঘাঁটিতে বড় ধরনের হামলা চালিয়েছে ইউক্রেনের সশস্ত্র বাহিনী। কিয়েভের জেনারেল স্টাফ জানিয়েছে, এই অভিযানের ফলে রাশিয়ার পাঁচটি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব বিমান মূলত ক্ষেপণাস্ত্র ও বোমা নিক্ষেপের কাজে ব্যবহৃত হতো। ক্ষতিগ্রস্ত বিমানগুলোর মধ্যে তিনটি মিগ-৩১ মডেলের যুদ্ধবিমান, যেখান থেকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এছাড়া দুটি এসইউ-৩৪ যুদ্ধবিমানও হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার সামরিক সক্ষমতা দুর্বল করার লক্ষ্যে দূরপাল্লার এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন। তবে এই দাবির বিষয়ে এখন পর্যন্ত রাশিয়ার পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

সাম্প্রতিক দিনগুলোতে রাশিয়ার বিভিন্ন কৌশলগত স্থাপনা লক্ষ্য করে একের পর এক হামলা চালাচ্ছে ইউক্রেনীয় বাহিনী। এর আগে ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে রাশিয়ার সংযোগকারী গুরুত্বপূর্ণ সেতুর সড়ক অংশ ধ্বংস করেছে তারা। এছাড়াও লিবিয়ার জলসীমা ও ফিনল্যান্ড উপসাগরে রুশ জাহাজে হামলার ঘটনা ঘটেছে। ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে চলা এই যুদ্ধে দুই পক্ষই এখন সম্মুখ লড়াইয়ের পাশাপাশি একে অপরের সামরিক সক্ষমতা ধ্বংসের চেষ্টায় মরিয়া। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর কূটনৈতিক উদ্যোগ সত্ত্বেও সংঘাত নিরসনের কোনো লক্ষণ আপাতত দেখা যাচ্ছে না। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর থেকে দুই দেশের মধ্যে যুদ্ধ চলছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে ভয়াবহ এই সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের সমর্থনে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নেওয়া হলেও লড়াই থামেনি।

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ইয়েভহেনি খমারা জানিয়েছেন, রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপকারী ব্যবস্থাগুলো তাদের বর্তমান অভিযানের মূল লক্ষ্য।

গত কয়েক মাসে এমন প্রায় ১৬টি উৎক্ষেপণব্যবস্থায় হামলা চালানো হয়েছে, যা রাশিয়ার বিভিন্ন অঞ্চল থেকে ইউক্রেনে হামলার কাজে ব্যবহৃত হয়। একই সময়ে ইউক্রেনের নতুন ড্রোন হামলায় রাশিয়ার জ্বালানি অবকাঠামোও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শিল্প খাতের তথ্য অনুযায়ী, গত অক্টোবর মাস থেকে চলা এই হামলার কারণে রাশিয়ার তেল শোধনাগারগুলোর প্রক্রিয়াকরণ সক্ষমতা ৪৫ শতাংশ হ্রাস পেয়েছে। কিয়েভ স্পষ্ট জানিয়েছে, মস্কো ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধ না করা পর্যন্ত তারা রাশিয়ার স্থাপনাগুলোতে পাল্টা আঘাত অব্যাহত রাখবে। ইউক্রেনের বিভিন্ন স্থানে রাশিয়ার যেসব হামলা হচ্ছে, তার অনেকগুলোতেই এসব ব্যবস্থা ব্যবহার করা হয়। চলতি মাসে শিল্প খাতের কয়েকটি সূত্র জানিয়েছে, অক্টোবরের শেষ দিক থেকে এসব হামলার কারণে রাশিয়ার তেল শোধনাগারগুলোর প্রক্রিয়াকরণ সক্ষমতা ৪৫ শতাংশ কমে গেছে।