📅 Thursday, 26 November 2026
LIVE ইয়ুথ টেলিভিশন — অনলাইন নিউজ ও সম্প্রচার পোর্টাল
যোগাযোগ: +880 1972-084696
হোম » আন্তর্জাতিক

বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

প্রকাশিত: November 26, 2026

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার গত বুধবার বাংলাদেশ, চীন, ভারত ও ইউরোপীয় ইউনিয়নসহ ১৪টি দেশ ও অঞ্চলের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। বাংলাদেশ, ভারত, চীন ও ইউরোপীয় ইউনিয়নসহ ১৪ দেশ ও অঞ্চলের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এই ঘোষণার আওতায় থাকা অর্থনীতিগুলো হলো—চীন, ইউরোপীয় ইউনিয়ন, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, কোরিয়া, ভিয়েতনাম, তাইওয়ান, বাংলাদেশ, জাপান ও ভারত।

বাংলাদেশের বিরুদ্ধে ‘অন্যায্য উৎপাদন চর্চা’ ও ‘অপর্যাপ্ত শ্রম সুরক্ষা’র মতো গুরুতর অভিযোগ এনে বাণিজ্য তদন্ত পরিচালনার পর এই সিদ্ধান্ত নেওয়া হলো। বাংলাদেশের বিরুদ্ধে ‘অন্যায্য উৎপাদন চর্চা’ ও ‘অপর্যাপ্ত শ্রম সুরক্ষা’র অভিযোগ এনে পরিচালিত এক বাণিজ্য তদন্তের পর বাংলাদেশ থেকে আমদানি করা সব পণ্যের ওপর সর্বোচ্চ ১৮ শতাংশ পর্যন্ত নতুন শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র।

ওয়াশিংটন মূলত উৎপাদন খাতে কাঠামোগত অতিরিক্ত সক্ষমতার অভিযোগে ‘সেকশন ৩০১’-এর আওতায় এই বড় ধরনের বাণিজ্য পদক্ষেপ নিয়েছে। ওয়াশিংটন যাকে উৎপাদন খাতে ‘কাঠামোগত অতিরিক্ত সক্ষমতা ও উৎপাদন’ হিসেবে বর্ণনা করছে, সেই অভিযোগে ১৪টি অর্থনীতিকে লক্ষ্য করে ‘সেকশন ৩০১’-এর আওতায় নেওয়া বিস্তৃত বাণিজ্য সিদ্ধান্তের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হলো।

তালিকায় থাকা দেশগুলোর ওপর শুল্কের হার ভিন্ন ভিন্ন হবে। এর মধ্যে চীন সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত শুল্কের মুখে পড়েছে। ভিয়েতনামের জন্য এই হার ৩৫ শতাংশ এবং অন্যান্য ১২টি দেশ ও অঞ্চলের ক্ষেত্রে তা ২০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। থাইল্যান্ড ও ভারতসহ কয়েকটি দেশ ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের আওতাভুক্ত হয়েছে, অন্যদিকে জাপানের মতো দেশের জন্য এই হার ২০ শতাংশ।

যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তে বলা হয়েছে, বাংলাদেশের বর্তমান নীতিমালাগুলো অযৌক্তিক এবং তৈরি পোশাকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে মার্কিন বাণিজ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি রপ্তানিকারকরা বর্তমানে যে প্রায় ২৫ শতাংশ শুল্ক দিচ্ছেন, নতুন এই প্রস্তাবিত শুল্ক তার ওপর অতিরিক্ত চাপ হিসেবে যুক্ত হবে।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের আগের ব্যাপকভিত্তিক আমদানি শুল্ক বাতিল করেছিলেন। নতুন ঘোষিত এই শুল্কগুলো আংশিকভাবে সেই বাতিল হওয়া শুল্কের জায়গা নেবে এবং বর্তমানে বহাল থাকা অন্যান্য শুল্কের সাথে কার্যকর হবে।

উল্লেখ্য, ‘সেকশন ৩০১’-এর অধীনে বাংলাদেশ ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রে রপ্তানি পণ্যে ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক দিচ্ছে। গত বছরের জুলাই মাসে ইউএসটিআর এই পদক্ষেপের ঘোষণা দিয়েছিল যা ২৪ জুলাই থেকে কার্যকর হয়। ট্রেড অ্যাক্ট অব ১৯৭৪-এর অধীনে ১০ শতাংশ অস্থায়ী বৈশ্বিক শুল্ক আরোপের পর এই চূড়ান্ত পদক্ষেপটি নেওয়া হয়েছিল। উল্লেখ্য, জোরপূর্বক শ্রম ব্যবহার করে উৎপাদিত পণ্য আমদানির নিষেধাজ্ঞা বাস্তবায়নে কথিত দুর্বলতার অভিযোগে সেকশন ৩০১-এর অধীনে বাংলাদেশ ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে রপ্তানিতে ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক দিচ্ছে। ইউএসটিআর গত ২৩ জুলাই এই চূড়ান্ত পদক্ষেপের ঘোষণা দেয় এবং ২৪ জুলাই থেকে তা কার্যকর হয়। গত ফেব্রুয়ারিতে মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের আগের পর্যায়ের পারস্পরিক শুল্ক (রেসিপ্রোকাল ট্যারিফ) বাতিল করার পর ‘ট্রেড অ্যাক্ট অব ১৯৭৪’-এর একটি পৃথক ধারার অধীনে যে ১০ শতাংশ অস্থায়ী বৈশ্বিক শুল্ক আরোপ করা হয়েছিল, জুলাইয়।

বর্তমানে সর্বাধিক সুবিধাপ্রাপ্ত দেশের আওতায় বাংলাদেশি পণ্যের ওপর বিদ্যমান ১৫ দশমিক ৬২ শতাংশ শুল্কের সাথে এই ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক যুক্ত হওয়ায়, তৈরি পোশাকের একটি বড় অংশের ওপর মোট শুল্কহার ২৫ দশমিক ৬২ শতাংশে দাঁড়িয়েছে। তবে ট্রাম্প প্রশাসন শুল্কের সর্বোচ্চ যে সীমায় সম্মত হয়েছে, তাতে চূড়ান্তভাবে কার্যকর শুল্কের হার কিছুটা কম হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ট্রাম্প এর আগে শুল্কের যে সর্বোচ্চ সীমায় সম্মত হয়েছিলেন, তার কারণে এসব শুল্কের কিছু অংশ কার্যত কমে আসবে।