📅 Wednesday, 25 November 2026
LIVE ইয়ুথ টেলিভিশন — অনলাইন নিউজ ও সম্প্রচার পোর্টাল
যোগাযোগ: +880 1972-084696
হোম » প্রবাসের খবর

কাতার এয়ারওয়েজের ‘অ্যামেজিং ফ্রাইডে’ অফারে টিকিটে বিশেষ ছাড়

প্রকাশিত: November 25, 2026

ভ্রমণপিপাসুদের জন্য আকর্ষণীয় ছাড় ও নমনীয়তার সুবিধা নিয়ে বিশেষ ‘অ্যামেজিং ফ্রাইডে’ ক্যাম্পেইন চালু করেছে কাতার এয়ারওয়েজ। এই অফারের আওতায় আগামী ২৩ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সাশ্রয়ী মূল্যে টিকিট বুকিং দেওয়া যাবে। এই সময়সীমার মধ্যে বুকিং সম্পন্ন করলে ২০২৬ সালের ২৩ নভেম্বর থেকে ২০২৭ সালের ৩০ অক্টোবর পর্যন্ত বিভিন্ন গন্তব্যে ভ্রমণের সুযোগ পাওয়া যাবে, যা প্রযোজ্য শর্তাবলির অধীনে কার্যকর থাকবে।

যাত্রীদের ভ্রমণ পরিকল্পনা সহজ করতে সংস্থাটি এই অফারে বড় ধরনের নমনীয়তা দিচ্ছে। ক্যাম্পেইন চলাকালে যোগ্য বুকিংয়ের ক্ষেত্রে একবার বিনামূল্যে ভ্রমণের তারিখ পরিবর্তনের সুযোগ পাওয়া যাবে, যদিও ভাড়ার পার্থক্যের ক্ষেত্রে তা প্রযোজ্য হতে পারে। ছয় মহাদেশের ১৭০টিরও বেশি গন্তব্যে ভ্রমণের এই সুযোগে কাতার থেকে যাত্রা করা যাত্রীরা ব্যাংকক, বৈরুত, কায়রো, দুবাই, ইস্তাম্বুল, লন্ডন হিথ্রো, ম্যানিলা এবং তিউনিসের মতো জনপ্রিয় শহরগুলোতে ২৫ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন।

হলিডে প্যাকেজ বুকিংয়ের ক্ষেত্রেও রয়েছে বাড়তি সাশ্রয়ের সুযোগ। মালদ্বীপ বা থাইল্যান্ড ভ্রমণের উদ্দেশ্যে কাতার এয়ারওয়েজ হলিডেজের মাধ্যমে ফ্লাইট ও হোটেল প্যাকেজ বুকিং দিলে ভাড়ার ওপর ২০ শতাংশ ছাড়ের পাশাপাশি অতিরিক্ত ৩ হাজার কাতারি রিয়াল পর্যন্ত সাশ্রয় করার সুযোগ রয়েছে।

প্রিভিলেজ ক্লাব সদস্যদের জন্য এই অফারটি আরও লাভজনক। সদস্যরা তাদের ফ্লাইট ও হলিডে প্যাকেজের ওপর অ্যাভিওস এবং কিউপয়েন্টস সংগ্রহের সুবিধা পাবেন। যারা এখনো প্রিভিলেজ ক্লাবের সদস্য নন, তারা ‘PCQA26’ কোড ব্যবহার করে নতুন সদস্য হলে প্রথম ফ্লাইটে ইকোনমি ক্লাসের জন্য ১ হাজার এবং বিজনেস বা ফার্স্ট ক্লাসের জন্য ২ হাজার বোনাস অ্যাভিওস অর্জন করতে পারবেন।