📅 Wednesday, 25 November 2026
LIVE ইয়ুথ টেলিভিশন — অনলাইন নিউজ ও সম্প্রচার পোর্টাল
যোগাযোগ: +880 1972-084696
হোম » আইন-আদালত

দুদককে অনন্য উচ্চতায় নিতে কাজ করছে কমিশন: চেয়ারম্যান

প্রকাশিত: November 23, 2026

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করে বলেছেন, বর্তমান কমিশন কাজে বিশ্বাসী। রোববার (২২ নভেম্বর) ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি কর্মকর্তাদের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে প্রতিষ্ঠানটিকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার কথা বলেন। এর আগে তিনি অন্য কমিশনার ও সচিবের সঙ্গে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। তিনি দুদককে একটি আশাজাগানিয়া প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।

সভায় দুদক কমিশনার (তদন্ত) ড. জাহাঙ্গীর আলম খান বলেন, দেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে, যার বড় একটি অংশ ইনভয়েস ও ওভার ইনভয়েসের মাধ্যমে প্রতিবছর ১৬ বিলিয়ন ডলার করে পাচার হয়।

বড় বড় দুর্নীতি দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমান কমিশন এসব বড় দুর্নীতির অনুসন্ধান ও তদন্তে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এছাড়া কমিশনার (অনুসন্ধান) ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া জানান, দেশের প্রায় ৯৫ শতাংশ মানি লন্ডারিং ক্লিয়ারিং হাউসের মাধ্যমে হয় এবং ব্যক্তিগত দুর্নীতির চেয়ে প্রাতিষ্ঠানিক দুর্নীতি রাষ্ট্রের কাঠামোকে বেশি ক্ষতিগ্রস্ত করছে। তিনি কমিশন কর্মকর্তাদের দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণার আহ্বান জানান। আর এসব কর্মকাণ্ড সংঘটিত হয় করপোরেট হাউস ও ব্যাংকের মাধ্যমে।’’।

দুদক সচিব মো. সাইদুর রহমান খানের সভাপতিত্বে সভায় প্রাতিষ্ঠানিক উন্নয়নের চিত্র তুলে ধরা হয়। সচিব জানান, বর্তমান কমিশন দায়িত্ব গ্রহণের মাত্র তিন মাসের মধ্যেই নতুন সাংগঠনিক কাঠামো বা অর্গানোগ্রাম তৈরি করেছে। পাশাপাশি এক হাজার ২৮টি নতুন পদ সৃষ্টি এবং নতুন গ্রেডেশন তালিকা প্রণয়ন করা হয়েছে। কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে দেশি ও বিদেশি প্রশিক্ষণের ওপরও জোর দেওয়া হয়েছে, যা ভবিষ্যতে মামলার তদন্ত ও দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমে গুণগত মান বাড়াবে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, ‘‘কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে দেশে ও বিদেশে মানসম্মত প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।

অনুষ্ঠানে কমিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা বক্তব্য দেন। এদের মধ্যে ছিলেন মহাপরিচালক (প্রতিরোধ) মো. নাজমুল আলম, মহাপরিচালক মোরশেদ আলম, সম্পদ ব্যবস্থাপনা ইউনিটের পরিচালক মো. মঞ্জুর মোর্শেদ, খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. ফজলুল হক এবং ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১-এর মো. আতিকুল আলম। সভার সমাপনীতে দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়।