📅 Wednesday, 25 November 2026
LIVE ইয়ুথ টেলিভিশন — অনলাইন নিউজ ও সম্প্রচার পোর্টাল
যোগাযোগ: +880 1972-084696
হোম » স্বাস্থ্য

ডিসেম্বরে আসছে ৭ হাজার মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগ

প্রকাশিত: November 22, 2026

দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার সক্ষমতা বাড়াতে বড় পরিসরে নিয়োগের পরিকল্পনা করেছে সরকার। এর আওতায় প্রায় ৫ হাজার মেডিক্যাল টেকনোলজিস্ট ও ২ হাজার ফার্মাসিস্টসহ মোট ৭ হাজার জনবল নিয়োগের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। চলতি বছরের ডিসেম্বরের মাঝামাঝি নাগাদ এই নিয়োগ বিজ্ঞপ্তি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হতে পারে। মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ে ৩৪৭ পদে নিয়োগ: আবেদনের পূর্ণাঙ্গ নিয়ম দেখুন। ৫ হাজার মেডিক্যাল টেকনোলজিস্ট ও ২ হাজার ফার্মাসিস্টসহ প্রায় ১০ হাজার পদে বড় পরিসরে নিয়োগের বিজ্ঞপ্তি চলতি বছরের ডিসেম্বরের মাঝামাঝি প্রকাশ হতে পারে।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) অধ্যাপক জালাল উদ্দিন মোহাম্মদ রুমি জানান, বিদ্যমান ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) তথ্যে কিছু অসংগতি থাকায় শূন্য পদের সংখ্যা নির্ভুলভাবে নির্ধারণ করতে প্রতিটি স্বাস্থ্যকেন্দ্র থেকে হালনাগাদ তথ্য সংগ্রহ করা হচ্ছে। তথ্য পাওয়ার পর সমন্বিতভাবে চূড়ান্ত চাহিদা নির্ধারণ করা হবে। এছাড়াও হিসাব সহকারী, অফিস সহকারী ও হিসাবরক্ষকসহ প্রায় ১৫০ জন কর্মী নিয়োগের প্রস্তুতি নিচ্ছে অধিদপ্তর, যার বিজ্ঞপ্তি আগামী দুই সপ্তাহের মধ্যে আসতে পারে বলে আশা করা হচ্ছে।

অধ্যাপক রুমি আরও জানান, জেলা পর্যায়ে স্বাস্থ্য সহকারী নিয়োগের কাজ চলমান রয়েছে। কিছু এলাকায় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলেও কয়েকটি জেলায় আদালতে মামলা বিচারাধীন থাকায় তা বিলম্বিত হচ্ছে। নন-মেডিক্যাল ১১ থেকে ২০তম গ্রেডের পদগুলোতে নিয়োগের জন্য একটি বিশেষ কমিটি গঠিত হবে, যেখানে স্বাস্থ্য অধিদপ্তর, সরকারি কর্ম কমিশন (পিএসসি), জনপ্রশাসন, অর্থ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা থাকবেন। অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) কমিটির সভাপতি এবং উপপরিচালক (প্রশাসন) সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। এই কমিটি পরীক্ষার নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করবে এবং লিখিত পরীক্ষায় পিএসসির মানদণ্ড অনুসরণ করা হবে। বেপজায় ৩৩২ পদে সরকারি চাকরির সুযোগ, আবেদন অনলাইনে। এরপর লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। যুক্তরাজ্যে ২৪ স্নাতকের একজন নিয়েছেন বেকার ভাতা, অক্সফোর্ড–কেমব্রিজের কি অবস্থা।

তিনি আরও উল্লেখ করেন, বিসিএস ক্যাডারভুক্ত চিকিৎসক বা মেডিক্যাল ও ডেন্টাল স্নাতকদের নিয়োগ প্রক্রিয়া পিএসসির মাধ্যমে পরিচালিত হয়। একই কমিশনের মাধ্যমে ৭ম ও ৯ম গ্রেডের কিছু নন-মেডিক্যাল পদও পূরণ করা হয়। স্বাস্থ্যসেবা আরও গতিশীল করতে কেন্দ্রীয় যানবাহন ও যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ সংস্থার (টিইএমও) পাশাপাশি বিভাগীয় দপ্তরগুলোকে আধুনিকীকরণের জন্য একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) তৈরির কাজ চলছে।